জানি গো দিন যাবে।

               এ দিন যাবে।

একদা কোন্‌ বেলাশেষে

মলিন রবি করুণ হেসে

শেষ বিদায়ের চাওয়া আমার

               মুখের পানে চাবে।

পথের ধারে বাজবে বেণু,

নাদীর কূলে চরবে ধেনু,

আঙিনাতে খেলবে শিশু,

               পাখিরা গান গাবে।

     তবুও দিন যাবে এ দিন যাবে।

 

                তোমার কাছে আমার

                         এ মিনতি।

     যাবার আগে জানি যেন

     আমায় ডেকেছিল কেন

     আকাশপানে নয়ন তুলে

                শ্যামল বসুমতী?

 

কেন নিশার নীরবতা

শুনিয়েছিল তারার কথা,

পরানে ঢেউ তুলেছিল

                কেন দিনের জ্যোতি?

            তোমার কাছে আমার এই মিনতি।

 

      সাঙ্গ যবে হবে

                    ধরার পালা

যেন আমার গানের শেষে

থামতে পারি সমে এসে,

ছয়টি ঋতুর ফুলে ফুলে

               ভরতে পারি ডালা।

এই জীবনের আলোকেতে

পারি তোমায় দেখে যেতে,

পরিয়ে যেতে পারি তোমায়

               আমার গলার মালা

         সাঙ্গ যবে হবে ধরার পালা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago