জবাব | Jobab Getting your Trinity Audio player ready... আশংকা নয় আসন্ন রাত্রিকেমুক্তি-মগ্ন প্রতিজ্ঞায় চারিদিকেহানবে এবার অজস্র মৃত্যুকে;জঙ্গী-জনতা ক্রমাগত সম্মুখে৷ শত্রুদল গোপনে আজ, হানো আঘাতএসেছে দিন; পতেঙ্গার রক্তপাতআনে নি ক্রোধ, স্বার্থবোধ দুর্দিনে?উষ্ণমন শাণিত হোক সঙ্গীনে৷ ক্ষিপ্ত হোক, দৃপ্ত হোক তুচ্ছ প্রাণকাস্তে ধরো, মুঠিতে এক গুচ্ছ ধান৷মর্ম আজ বর্ম সাজ আচ্ছাদনকরুক : চাই এদেশে বীর উৎপাদন৷ শ্রমিক দৃঢ় কারখানায়, কৃষক দৃঢ় মাঠে,তাই প্রতীক্ষা, ঘনায় দিন স্বপ্নহীন হাটে৷তীব্রতর আগুন চোখে, চরণপাত নিবিড়পতেঙ্গার জবাব দেবে এদেশের জনশিবির॥-সুকান্ত ভট্টাচার্য Post Views: 180