জন্মদিনের গান | jonmodiner gan Getting your Trinity Audio player ready... বেহাগ । চৌতাল ভয় হতে তব অভয়মাঝারে নূতন জনম দাও হে!দীনতা হইতে অক্ষয় ধনে,সংশয় হতে সত্যসদনে,জড়তা হইতে নবীন জীবনে নূতন জনম দাও হে! আমার ইচ্ছা হইতে হে প্রভু, তোমার ইচ্ছা-মাঝে,আমার স্বার্থ হইতে হে প্রভু, তব মঙ্গল কাজে–অনেক হইতে একের ডোরে,সুখদুখ হতে শান্তিক্রোড়ে,আমা হতে নাথ, তোমাতে মোরে নূতন জনম দাও হে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 87