ARTPOET.IN

  জন্মকালেই ওর লিখে দিল  | jonmokalei or likhe dilo

Getting your Trinity Audio player ready...

  জন্মকালেই ওর লিখে দিল কুষ্ঠি,

ভালো মানুষের ‘পরে চালাবে ও মুষ্টি।

  যতই প্রমাণ পায় বাবা বলে, ‘মোদ্দা,

  কভু জন্মেনি ঘরে এত বড়ো যোদ্ধা।’

‘বেঁচে থাকলেই বাঁচি’ বলে ঘোষগুষ্টি,–

এত গাল খায় তবু এত পরিপুষ্টি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top