আমি শুধু মালা গাঁথি ছোটো ছোটো ফুলে,

সে ফুল শুকায়ে যায় কথায় কথায়,

তাই যদি, তাই হোক, দুঃখ নাহি তায়,

তুলিব কুসুম আমি অনন্তের কূলে।

যারা থাকে অন্ধকারে, পাষাণ-কারায়,

আমার এ মালা যদি লহে গলে তুলে,

নিমেষের তরে তারা যদি সুখ পায়,

নিষ্ঠুর বন্ধন-ব্যথা যদি যায় ভুলে।

ক্ষুদ্র ফুল, আপনার সৌরভের সনে

নিয়ে আসে স্বাধীনতা, গভীর আশ্বাস–

মনে আনে রবিকর নিমেষ-স্বপনে,

মনে আনে সমুদ্রের উদার বাতাসে।

ক্ষুদ্র ফুল দেখে যদি কারো পড়ে মনে

বৃহৎ জগৎ, আর বৃহৎ আকাশ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago