ছেঁড়াখোঁড়া মোর পুরোনো খাতায়

    ছবি আঁকি আমি যা আসে মাথায়

       যক্ষনি ছুটি পাই।

বঙ্কিম মামা বুঝিতে পারে না–

    বলে যে, কিছুই যায় না তো চেনা;

       বলে, কী হয়েছে, ছাই!

 

আমি বলি তারে, এই তো ভালুক,

    এই দেখো কালো বাঁদরের মুখ,

       এই দেখো লাল ঘোড়া–

রাজপুত্তুর কাল ভোর হলে

    দণ্ডক বনে যাবেন যে চ’লে–

       রথে হবে ওরে জোড়া।

উঁচু হয়ে আছে এই-যে পাহাড়,

    খোঁচা খোঁচা গায়ে ওঠে বাঁশ-ঝাড়,

       হেথা সিংহের বাসা।

এঁকে বেঁকে দেখো এই নদী চলে,

    নৌকো এঁকেছি ভেসে যায় জলে,

       ডাঙা দিয়ে যায় চাষা।

ঘাট থেকে জল এনেছে ঘড়ায়–

    শিবুঠাকুরের রান্না চড়ায়

       তিন কন্যা যে এই।

সাদা কাগজের চর করে ধূ ধূ,

সাদা হাঁস দুটো ব’সে আছে শুধু,

    কেউ কোত্থাও নেই।

গোল ক’রে আঁকা এই দেখো দিখি,

    সূর্যের ছবি ঠিক হয় নি কি,

       মেঘ এই দাগ যত।

শুধু কালি লেপা দেখিছ এ পাতে–

    আঁধার হয়েছে এইখানটাতে,

       ঠিক সন্ধ্যার মতো।

আমি তো পষ্ট দেখি সব-কিছু–

    শালবন দেখো এই উঁচুনিচু,

       মাছগুলো দেখো জলে।

 

“ছবি দেখিতে কি পায় সব লোকে–

    দোষ আছে তোর মামারই দু চোখে’

       বাবা এই কথা বলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago