চাতক | chatok Getting your Trinity Audio player ready... শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী মহাশয়ের নিমন্ত্রণে শান্তিনিকেতন চা-চক্রে আহূত অতিথিগণের প্রতি কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকর তিব্বতীর শাস্ত্র গিরিশিরে!তিয়াষিদল সহসা এত সাহসে করি ভর কী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি, অমরকোষ-ভ্রমর এরা নহে।নহে তো কেহ-সারস্বত-রস-সারসপাখি, গৌড়পাদ-পাদপে নাহি রহে।অনুস্বরে ধনুঃশর-টংকারের সাড়া শঙ্কা করি দূরে দূরেই ফেরে।শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসাছাড়া, পালি ভাষায় শাসায় ভীরুদেরে।চা-রস ঘন শ্রাবণধারাপ্লাবন লোভাতুর কলাসদনে চাতক ছিল এরা–সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর, চকোর-বেশে বিধুরে কেন ঘেরা!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102