চাঁদনী-রাতে | Chdni Rate Getting your Trinity Audio player ready... কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!তৃতীয়া চাঁদের “সাম্পানে” চড়ি চলিছে আকাশ প্রিয়া,আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া।তৃতীয়া চাঁদের বাকি “তের কলা” আবছা কালোতে আঁকানীলিম-প্রিয়ার নীলা “গুল রুখ” অব-গুণ্ঠনে ঢাকা।সপ্তর্ষির তারা-পালঙ্কে ঘুমায় আকাশ-রাণী,সেহেলি “লায়লী” দিয়ে গেছে চুপে কূহেলী-মশারী টানি!দিক-চক্রের ছায়া-ঘন ঐ সবুজ তরুর সারি,নীহার-নেটের কুয়াশা মশারি –ওকি বর্ডার তারি?সাতাশ তারার ফুল-তোড়া হাতে আকাশ নিশুতি রাতেগোপনে আসিয়া তারা-পালঙ্কে শুইল প্রিয়ার সাথে!উহু উহু করি কাঁচা ঘুম ভেঙে জেগে ওঠে নীলা হুরী,লুকিয়ে দেখে তা “চোখ গেল” বলে চেঁচায় পাপিয়া ছুঁড়ি!“মঙ্গল” তারা মঙ্গল-দীপ জ্বালিয়া প্রহর জাগে,ঝিকিমিকি করে মাঝে মাঝে- বুঝি বধূর নিশাস লাগে!উল্কা-জ্বালার সন্ধানী-আলো লইয়া আকাশ-দ্বারী‘কাল-পুরুষ’ সে জাগি বিনিদ্র করিতেছে পায়চারি! সেহেলিরা রাতে পালায়ে এসেছে উপবনে কোন আশে,হেথা হোথা ছোটে-পিকের কণ্ঠে ফিক ফিক ক’রে হাসে!আবেগে সোহাগে আকাশ-প্রিয়ার চিবুক বাহিয়া ও কিশিশিরের রূপে ঘর্ম-বিন্দু ঝ’রে ঝরে পড়ে সখি,নবমী চাঁদের ‘সসারে’ ও কে গো চাঁদিনী-শিরাজি ঢালি’বধূর অধর ধরিয়া কহিছে- ‘তহুরা পিও লো আলি’!কার কথা ভেবে তারা-মজলিসে দূরে একাকিনী সাকীচাঁদের ‘সসারে’ কলঙ্ক-ফুল আনমনে যায় আঁকি।ফরহাদ-শিরী-লায়লী-মজনু মগজে ক’রেছে চিড়,মস্তানা শ্যামা দধিয়াল টানে বায়ু-বেয়ালার মীড়!আনমনা সাকী! অমনি আমারো হৃদয় পেয়ালা-কোণেকলঙ্ক-ফুল আনমনে সখি লিখো মুছো ক্ষণে ক্ষণে ।-কাজী নজরুল ইসলাম Post Views: 147