দুখানি চরণ পড়ে ধরণীর গায়–

দুখানি অলস রাঙা কোমল চরণ।

শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়,

শত লক্ষ কুসুমের পরশস্বপন।

শত বসন্তের যেন ফুটন্ত অশোক

ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়।

প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক

অস্ত গেছে যেন দুটি চরণছায়ায়।

যৌবনসংগীত পথে যেতেছে ছড়ায়ে,

নূপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে,

নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায়।

হোথা যে নিঠুর মাটি, শুষ্ক ধরাতল–

এসো গো হৃদয়ে এসো, ঝুরিছে হেথায়

লাজরক্ত লালসার রাঙা শতদল॥

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago