রবীন্দ্রনাথ ঠাকুর

চপলারে আমি অনেক ভাবিয়া | chopolare ami onek bhabiya

চপলারে আমি অনেক ভাবিয়া

          দূরেতে রাখিয়া এলেম তারে,

রূপ-ফাঁদ হতে পালাইতে তার,

          প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে।

এত দূরে এসে বুঝিনু এখন

          এখনো ঘুচে নি প্রণয়-ঘোর,

মাথায় যদিও চড়েছে মদিরা

          প্রণয় রয়েছে হৃদয়ে মোর।

যুবতীর শেষে লইনু শরণ

          মাগিনু সহায় তার,

অনেক ভাবি সে কহিল তখন

          “চপলা নারীর সার।’

আমি কহিলাম “সে কথা তোমার

          কহিতে হবে না মোরে–

দোষ যদি কিছু বলিবারে পারো

          শুনি প্রণিধান করে।’

যুবতী কহিল “তাও কভু হয়?

          যদি বলি দোষ আছে–

নামের আমার কুযশ হইবে

          কহিনু তোমার কাছে।’

এখন তো আর নাই কোনো আশা

          হইয়াছি অসহায়–

চপলা আমার মরমে মরমে

          বাণ বিঁধিতেছে, হায়!

দলে মিশি তার ইন্দ্রিয় আমার

          বিরোধী হয়েছে মোর,

যুবতী আমার–বলিছে আমারে

          রূপের অধীন ঘোর!

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago