ঘুমের রানী | Gomer Rani Getting your Trinity Audio player ready... দেখা হলো ঘুম নগরীর রাজকুমারীর সংগেসন্ধ্যা বেলায় ঝাপসা ঝোপের ধারেপরনে তার হাওয়ার কাপড় ওড়না ওড়ে অঙ্গেদেখলে সে রূপ ভুলতে কি কেউ পারে? চোখ দুটো তার ঢুলু ঢুলু মুখখানি তার পিঠেআফিম ফুলের রক্তিম হার চুলেনিশ্বাসে তার হাসনু হেনা হাস্যে মধুর ছিটেআলগোছে সে আলগা পায়েই বুল। এক যে আছে কুঞ্ঝটিকার দেয়াল ঘেরা কেল্লামৌনমুখী সেথায় নাকি থাকেমন্ত্র পড়ে বাড়ায় কমায় জোনাক পোকার জেল্লামন্ত্র পড়ে চাঁদকে সে রোজ ডাকে। তোঁত পোকাতে তাঁত বোনে তার জানলাতে দেয় পর্দাহুতোম প্যাঁচা প্রহন হাঁকে দ্বারেঝর্ণাগুলি পূর্ণ চাঁদের আলোয় হয়ে জর্দাজলতরঙ্গ বাজনা শোনায় তারে। কালো কাঁচের আর্শিতে সে মুখ দেখে সুস্পষ্টআলো দেখে কালো নদীর জলেরাজ্যেতে তার নেইকো মোটেই স্থায়ী রকম কষ্টস্বপন সেথায় বাড়ায় দলে দলে। সন্ধ্যা বেলা অন্ধকারে হঠাৎ হলো দেখাঘুম নগরীর রাজকুমারীর সনেমধুর হেসে সুন্দরী সে বেড়ায় একা একামুর্ছা হেনে বেড়ায় গো নির্জনে।-সত্যেন্দ্রনাথ দত্ত Post Views: 174