জাগার থেকে ঘুমোই, আবার

          ঘুমের থেকে জাগি,–

অনেক সময় ভাবি মনে

          কেন, কিসের লাগি?

আমাকে, মা, যখন তুমি

          ঘুম পাড়িয়ে রাখ

তখন তুমি হারিয়ে গিয়ে

          তবু হারাও নাকো।

রাতে সূর্য, দিনে তারা

          পাই নে, হাজার খুঁজি।

তখন তা’রা ঘুমের সূর্য,

          ঘুমের তারা বুঝি?

শীতের দিনে কনকচাঁপা

যায় না দেখা গাছে,

ঘুমের মধ্যে নুকিয়ে থাকে

          নেই তবুও আছে।

রাজকন্যে থাকে, আমার

          সিঁড়ির নিচের ঘরে।

দাদা বলে, “দেখিয়ে দে তো।”

          বিশ্বাস না করে।

কিন্তু, মা, তুই জানিস নে কি

          আমার সে রাজকন্যে

ঘুমের তলায় তলিয়ে থাকে,

          দেখি নে সেইজন্যে।

নেই তবুও আছে এমন

          নেই কি কত জিনিস?

আমি তাদের অনেক জানি,

          তুই কি তাদের চিনিস?

যেদিন তাদের রাত পোয়াবে

          উঠবে চক্ষু মেলি

সেদিন তোমার ঘরে হবে

          বিষম ঠেলাঠেলি।

নাপিত ভায়া, শেয়াল ভায়া,

          ব্যাঙ্গমা বেঙ্গুমী

ভিড় ক’রে সব আসবে যখন

          কী যে করবে তুমি!

তখন তুমি ঘুমিয়ে প’ড়ো,

          আমিই জেগে থেকে

নানারকম খেলায় তাদের

          দেব ভুলিয়ে রেখে।

তার পরে যেই জাগবে তুমি

          লাগবে তাদের ঘুম,

তখন কোথাও কিচ্ছুই নেই

          সমস্ত নিজ্‌ঝুম।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

7 days ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

7 days ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

7 days ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

7 days ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

7 days ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago