ঘাটে বসে আছি আনমনা | ghaate bose aachhi aanmanaa Getting your Trinity Audio player ready... ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। এ বাতাসে তরী ভাসাব না তোমা-পানে যদি নাহি বয়। দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে। নাহি হেরি বাট, দূরতীরে মাঠ ধূসর গোধূলিধূলিময়।ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই।ধ্রুবতারা তুমি যেথা জাগ’ সে দিকের পথ চিনি নাই। এত দিন তরী বাহিলাম, বাহিলাম তরী যে পথে, শতবার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই।তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান।রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ। কোথা বুক-জোড়া খোলা হাওয়া, সাগরের খোলা হাওয়া কই! কোথা মহাগান ভরি দিবে কান, কোথা সাগরের মহাগান!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 119