(১)

 

              কোথা রে রাখাল-চূড়ামণি?
গোকুলের গাভীকুল,          দেখ,সখি,শোকাকুল,
              না শুনে সে মুরলীর ধ্বনি!
   ধীরে ধীরে গোষ্ঠে সবে পশিছে নীরব,—
   আইল গোধূলি, কোথা রহিল মাধব!

 

(২)

 

              আইল লো তিমির যামিনী;
তরুডালে চক্রবাকী         বসিয়া কাঁদে একাকী–
              কাঁদে যথা রাধা বিরহিণী!
   কিন্তু নিশা অবসানে হাসিবে সুন্দরী;
   আর কি পোহাবে কভু মোর বিভাবরী?

 

(৩)

 

             ওই দেখ উদিছে গগনে—
জগত-জন-রঞ্জন—                সুধাংশু রজনীধন,
             প্রমদা কুমুদী হাসে প্রফুল্লিত মনে;
   কলঙ্কী শশাঙ্ক, সখি, তোষে লো নয়ন–
   ব্রজ-নিষ্কলঙ্ক-শশী চুরি করে মন।

 

(৪)

 

            হে শিশির, নিশার আসার!
তিতিও না ফুলদলে         ব্রজে আজি তব জলে,
            বৃথা ব্যয় উচিত গো হয় না তোমার;
    রাধার নয়ন-বারি ঝরি অবিরল,
    ভিজাইবে আজি ব্রজে—যত ফুলদল!

 

(৫)

 

             চন্দনে চর্চ্চিয়া কলেবর,
পরি নানা ফুলসাজ,           লাজের মাথায় বাজ;
            মজায় কামিনী এবে রসিক নাগর;
     তুমি বিনা, এ বিরহ, বিকট মূরতি,
     কারে আজি ব্রজাঙ্গনা দিবে প্রেমারতি?

 

(৬)

 

           হে মন্দ মলয় সমীরণ,
সৌরভ ব্যাপারী তুমি,       ত্যজ আজি ব্রজভূমি–
           অগ্নি যথা জ্বলে তথা কি করে চন্দন?
    যাও হে, মোদিত কবলয় পরিমলে,
    জুড়াও সুরতক্লান্ত সীমন্তিনী দলে!

 

(৭)

 

          যাও চলি, বায়ু-কুলপতি,
কোকিলার পঞ্চস্বর                 বহ তুমি নিরন্তর–
         ব্রজে আজি কাঁদে যত ব্রজের যুবতী!
    মধু ভণে, ব্রজাঙ্গনে, করো না রোদন,
    পাবে বঁধু—অঙ্গীকারে শ্রীমধুসূদন!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago