গানের স্মৃতি | ganer smriti Getting your Trinity Audio player ready... কেন মনে হয়–তোমার এ গানখানি এখনি যে শোনালে তা নয়।বিশেষ লগ্নের কোনো চিহ্ন পড়ে নাই এর সুরে;শুধু এই মনে পড়ে, এই গানে দিগন্তের দূরেআলোর কাঁপনখানি লেগেছিল সন্ধ্যাতারকারসুগভীর স্তব্ধতায়,সে-স্পন্দন শিরায় আমাররাগিণীর চমকেতে রহি রহি বিচ্ছুরিছে আলোআজি দেয়ালির দিনে। আজো এই অন্ধকারে জ্বালোসেই সায়াহ্নের স্মৃতি, যে নিভৃতে নক্ষত্রসভায়নীহারিকা ভাষা তার প্রসারিল নিঃশব্দ প্রভায়–যে-ক্ষণে তোমার স্বর জ্যোতির্লোকে দিতেছিল আনি অনন্তের-পথ-চাওয়া ধরিত্রীর সকরুণ বাণী।সেই স্মৃতি পার হয়ে মনে মোর এই প্রশ্ন লাগে,কালের-অতীত প্রান্তে তোমারে কি চিনিতাম আগে।দেখা হয়েছিল না কি কোনো-এক সংগীতের পথেঅরূপের মন্দিরেতে অপরূপ ছন্দের জগতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 84