গানের সাজি এনেছি আজি,

     ঢাকাটি তার লও গো খুলে–

         দেখো তো চেয়ে কী আছে।

যে থাকে মনে স্বপন-বনে

     ছায়ার দেশে ভাবের কূলে

         সে বুঝি কিছু দিয়াছে।

কী যে সে তাহা আমি কি জানি,

ভাষায়-চাপা কোন্‌ সে বাণী

সুরের ফুলে গন্ধখানি

         ছন্দে বাঁধি গিয়াছে–

সে ফুল বুঝি হয়েছে পুঁজি,

         দেখো তো চেয়ে কী আছে।

 

দেখো তো, সখী দিয়েছে ও কি

     সুখের কাঁদা, দুখের হাসি,

         দুরাশাভরা চাহনি।

দিয়েছে কি না ভোরের বীণা,

     দিয়েছে কি সে রাতের বাঁশি

         গহন-গান-গাহনি।

বিপুল ব্যথা ফাগুন-বেলা,

সোহাগ কভু, কভু বা হেলা,

আপন মনে আগুন-খেলা

         পরানমন-দাহনি–

দেখো তো ডালা, সে স্মৃতি-ঢালা

             আছে আকুল চাহনি?

 

ডেকেছ কবে মধুর রবে,

     মিটালে কবে প্রাণের ক্ষুধা

         তোমার করপরশে,

সহসা এসে করুণ হেসে

     কখন চোখে ঢালিলে সুধা

         ক্ষণিক  তব দরশে–

বাসনা জাগে নিভৃতে চিতে

সে-সব দান ফিরায়ে দিতে

আমার দিনশেষের গীতে–

         সফল তারে করো-সে।

গানের সাজি খোলো গো আজি

         করুণ করপরশে।

 

রসে বিলীন সে-সব দিন

     ভরেছে আজি বরণডালা

         চরম তব বরণে!

সুরের ডোরে গাঁথনি করে

     রচিয়া মম বিরহমালা

রাখিয়া যাব চরণে।

একদা তব মনে না রবে,

স্বপনে এরা মিলাবে কবে,

তাহারি আগে মরুক তবে

         অমৃতময় মরণে

ফাগুনে তোরে বরণ করে

         সকল শেষ বরণে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago