গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় | gonite relativity promaner bhabnay Getting your Trinity Audio player ready... গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায়দিনরাত একা ব’সে কাটালো সে পাবনায়– নাম তার চুনিলাল, ডাক নাম ঝোড়্কে।১ গুলো সবই ১ সাদা আর কালো কি,গণিতের গণনায় এ মতটা ভালো কি। অবশেষে সাম্যের সামলাবে তোড় কে। একের বহর কভু বেশি কভু কম হবে, এক রীতি হিসাবের তবুও কি সম্ভবে। ৭ যদি বাঁশ হয়, ৩ হয় খড়কে, তবু শুধু ১০ দিয়ে জুড়বে সে জোড় কে। যোগ যদি করা যায় হিড়িম্বা কুন্তীতে,সে কি ২ হতে পারে গণিতের গুন্তিতে। যতই না কষে নাও মোচা আর থোড়কে তার গুণফল নিয়ে আঁক যাবে ভড়কে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 113