আসিলে    কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি।
   ও চরণ    ছুঁই কেমন হাতে মোর মাখা যে কালি॥
   দখিনের    হালকা হাওয়ায় আসলে ভেসে সুদূর বরাতি
  শবে-রাত    আজ উজালা গো আঙিনায় জ্বলল দীপালি॥
  তালিবান    ঝুমকি বাজায়, গায় মোবারক-বাদ৪ কোয়েলা।
    উলসি    উপচে পলো পলাশ অশোক ডালের ওই ডালি॥
প্রাচীন ওই    বটের ঝুরির দোলনাতে হায় দুলিছে শিশু।
ভাঙা ওই    দেউল-চূড়ে উঠল বুঝি নৌ-চাঁদের ফালি॥
  এল কি    অলখ-আকাশ বেয়ে তরুণ হারুণ-আল-রশীদ।
  এল কি    আল-বেরুনি হাফিজ খৈয়াম কায়েস গাজ্জালি৫॥
  সানাইয়াঁ    ভয়রোঁ বাজায়, নিদ-মহলায় জাগল শাহজাদি।
  কারুণের    রুপার পুরে নূপুর-পায়ে আসল রূপ-ওয়ালি।
  খুশির এ‍    বুলবুলিস্তানে মিলেছে ফরহাদ ও শিরীঁ।
   লাল এ    লায়লি লোকে মজনুঁ হরদম চালায় পেয়ালি॥
বাসি ফুল    কুড়িয়ে মালা না-ই গাঁথিলি, রে ফুল-মালি!
   নবীনের    আসার পথে উজাড় করে দে ফুল ডালি॥

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago