খুলে দাও দ্বার;

নীলাকাশ করো অবারিত;

কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ;

প্রথম রৌদ্রের আলো

সর্বদেহে হোক সঞ্চারিত শিরায় শিরায়;

আমি বেঁচে আছি, তারি অভিনন্দনের বাণী

মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও;

এ প্রভাত

আপনার উত্তরীয়ে ঢেকে দিক মোর মন

যেমন সে ঢেকে দেয় নবশষ্প শ্যামল প্রান্তর।

ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে,

তাহারি নিঃশব্দ ভাষা

শুনি এই আকাশে বাতাসে;

তারি পুণ্য-অভিষেকে করি আজ স্নান।

সমস্ত জন্মের সত্য একখানি রত্নহাররূপে

দেখি ওই নীলিমার বুকে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago