ক্ষণস্থায়ী | Khonosthayi Getting your Trinity Audio player ready... তোমার হাসির শুভ্র রঙের বাতাসেনিজেই তো আলো হয়ে উঠেছে একজন সে বোঝেনি ওই রং এত ক্ষণস্থায়ী হতে পারে আলো হতে পারে এতদ্রুত অস্তগামী পরাজয়,পতন ও অনিশ্চয়তারহাতে ধরা পড়ে সেইজনচেয়ে আছে সম্পর্কের ভাঙন-নিশীথে যে-সম্পর্ক ফিরে আসবে নাকোনও বর্ষা,কোনও গ্রীষ্ম,শীতে…– জয় গোস্বামী Post Views: 443