ক্ষণমিলন | khonomilon Getting your Trinity Audio player ready... পরম আত্মীয় বলে যারে মনে মানিতারে আমি কতদিন কতটুকু জানি!অসীম কালের মাঝে তিলেক মিলনেপরশে জীবন তার আমার জীবনে।যতটুকু লেশমাত্র চিনি দুজনায়,তাহার অনন্তগুণ চিনি নাকো হায়।দুজনের এক জন এক দিন যবেবারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবেআর কভু ফিরিবে না মুখোমুখি পথে,কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!এ ক্ষণমিলনে তবে, ওগো মনোহর,তোমারে হেরিনু কেন এমন সুন্দর!মুহূর্ত-আলোক কেন, হে অন্তরতম,তোমারে চিনিনু চিরপরিচিত মম?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94