ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু | klanti amar khoma koro probhu Getting your Trinity Audio player ready... ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,পথে যদি পিছিয়ে পড়ি কভু। এই-যে হিয়া থরথর কাঁপে আজি এমনতরো এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো প্রভু।এই দীনতা ক্ষমা করো প্রভু,পিছন-পানে তাকাই যদি কভু। দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়, সেই ম্লানতা ক্ষমা করো ক্ষমা করো প্রভু।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 105