রবীন্দ্রনাথ ঠাকুর

কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী | koro na koro na lojja he bharotbasi

কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী,

শক্তিমদমত্ত ওই বণিক বিলাসী

ধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষসম্মুখে

শুভ্র উত্তরীয় পরি শান্ত সৌম্যমুখে

সরল জীবনখানি করিতে বহন।

শুনো না কী বলে তারা; তব শ্রেষ্ঠ ধন

থাকুক হৃদয়ে তব, থাক্‌ তারা ঘরে,

থাক্‌ তাহা সুপ্রসন্ন ললাটের ‘পরে

অদৃশ্য মুকুট তব। দেখিতে যা বড়ো,

চক্ষে যাহা স্তূপাকার হইয়াছে জড়ো,

তারি কাছে অভিভূত হয়ে বারে বারে

লুটায়ো না আপনায়। স্বাধীন আত্মারে

দারিদ্র৻ের সিংহাসনে করো প্রতিষ্ঠিত

রিক্ততার অবকাশে পূর্ণ করি চিত।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago