তরঙ্গের বিশেষ কামিনী
দোলাচলে মরে বসুন্ধরা
কম্পন সাক্ষাত পাবে অগ্রে বা পশ্চাতে মিছে দাগ
নিশাবসনের শেষে একফোঁটা ফুল
কত হট্টরোল হৃদে কত হট্টরোল
অবিশ্বাসে পা রেখে দাঁড়িয়ে
দেখি দেশান্তরে যায় ধু ধু গাঁয়ে একমাত্র পথিক
তার কি সরল গৃহত্যাগ!
কোন পারে খুলে ধরো তিনতলা উচ্চ বাতায়ন
আলো এসে পড়েছে রাস্তায়
সেখানে কে কন্যা বসে চাঁদের চরকায় সুতো কাটে
বালকের ভ্রম হয় কিশোরের ভ্রম হয় যুবকেরও ভ্রম
এত শ্রম!সুতো ছানবার এত শ্রম!
চতুর্দিকে ঘুরে মরে,পায় না আশ্রম
অর্থের বাহিরদ্বার খুলে
কে দেয় উড়াল!
পাঠকের পক্ষীধরা জাল
পুরোপুরি ব্যর্থ হয় মানে কই মানে কই ব’লে
পশ্চাদ্ধাবনরত পাখিপড়া স্বভাবটি ম’লো!
কী হল কী হল
আমাদের হাত ফস্কে ভ্রমমধ্যে বিশেষ কামিনী
তরঙ্গ খেলায় কত তরঙ্গ খেলায়
আমি সে-তরঙ্গ দেখে একবারও থামিনি
জলছলোচ্ছলো তার তীর ঘেঁষে গ্রাম
হাসিরাশি কুড়োই ঝিনুক
এ লেখা সমুদ্র পেল কোন মন্ত্রে? কোথা সে-কৌতুক?
জল ছেড়ে উঠে এল এক বিশিষ্ট রচনা
তাকে চিনতে দেরি করলে হয়?
এক-এক বিস্ময় তার এক-এক গহনা
সকল গুছিয়ে তোলে তার চির রাঙা পরিধানে
কথা থেকে লুপ্ত করে মানে
তরঙ্গের বিশেষ কামিনী
দোলাচলে মরে বহু তারা
তারাসমগ্রের ছায়া জলে পড়বে এত বড় জল কোনখানে?

– জয় গোস্বামী

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago