রবীন্দ্রনাথ ঠাকুর

কোথা হতে আসিয়াছি নাহি পড়ে মনে | kothaa hate aasiyaachhi naahi parhe mane

কোথা হতে আসিয়াছি নাহি পড়ে মনে

অগণ্য যাত্রীর সাথে তীর্থদরশনে

এই বসুন্ধরাতলে; লাগিয়াছে তরী

নীলাকাশ সমুদ্রের ঘাটের উপরি।

শুনা যায় চারি দিকে দিবসরজনী

বাজিতেছে বিরাট সংসার-শঙ্খধ্বনি

লক্ষ লক্ষ জীবন-ফুৎকারে। এত বেলা

যাত্রী নরনারী-সাথে করিয়াছি মেলা

পুরীপ্রান্তে পান্থশালা-‘পরে। স্নানে পানে

অপরাহ্ন হয়ে এল গল্পে হাসিগানে–

এখন মন্দিরে তব এসেছি, হে নাথ,

নির্জনে চরণতলে করি প্রণিপাত

এ জন্মের পূজা সমাপিব। তার পর

নবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago