রবীন্দ্রনাথ ঠাকুর

কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না | keno chokher jole bhijiye dilem na

কেন      চোখের জলে ভিজিয়ে দিলেম না

                               শুকনো ধুলো যত?

            কে জানিত আসবে তুমি গো

                               অনাহুতের মতো?

তুমি      পার হয়ে এসেছ মরু,

            নাই যে সেথায় ছায়াতরু,

            পথের দুঃখ দিলেম তোমায়

                               এমন ভাগ্যহত।

 

তখন     আলসেতে বসে ছিলেম আমি

                               আপন ঘরের ছায়ে,

            জানি নাই যে তোমায় কত ব্যথা

                               বাজবে পায়ে পায়ে।

 

তবু       ঐ বেদনা আমার বুকে

            বেজেছিল গোপন দুখে,

            দাগ দিয়েছে মর্মে আমার

                               গভীর হৃদয়-ক্ষত।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

4 weeks ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

4 weeks ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

4 weeks ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 month ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 month ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 month ago