কাল প্রাতে মোর জন্মদিনে | kal prate mor jonmodine Getting your Trinity Audio player ready... কাল প্রাতে মোর জন্মদিনেএ শৈল-আতিথ্যবাসেবুদ্ধের নেপালী ভক্ত এসেছিল মোর বার্তা শুনে।ভূতলে আসন পাতিবুদ্ধের বন্দনামন্ত্র শুনাইল আমার কল্যাণে–গ্রহণ করিনু সেই বাণী।এ ধারায় জন্ম নিয়ে যে মহামানবসব মানবের জন্ম সার্থক করেছে একদিন,মানুষের জন্মক্ষণ হতেনারায়ণী এ ধরণীযাঁর আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ,যাঁহাতে প্রত্যক্ষ হল ধরায় সৃষ্টির অভিপ্রায়,শুভক্ষণে পুণ্যমন্ত্রেতাঁহারে স্মরণ করি জানিলাম মনে–প্রবেশি মানবলোকে আশি বর্ষ আগেএই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছি আমিও।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 146