কালো অন্ধকারের তলায় | kalo ondhokarer tolay Getting your Trinity Audio player ready... কালো অন্ধকারের তলায়পাখির শেষ গান গিয়েছে ডুবে।বাতাস থমথমে,গাছের পাতা নড়ে না,স্বচ্ছরাত্রের তারাগুলিযেন নেমে আসছেপুরাতন মহানিম গাছেরঝিল্লি-ঝংকৃত স্তব্ধ রহস্যের কাছাকাছি।এমন সময়ে হঠাৎ আবেগেআমার হাত ধরলে চেপে;বললে, “তোমাকে ভুলব না কোনোদিনই।”দীপহীন বাতায়নেআমার মূর্তি ছিল অস্পষ্ট,সেই ছায়ার আবরণেতোমার অন্তরতম আবেদনেরসংকোচ গিয়েছিল কেটে।সেই মুহূর্তে তোমার প্রেমের অমরাবতীব্যাপ্ত হল অনন্ত স্মৃতির ভূমিকায়।সেই মুহূর্তের আনন্দবেদনাবেজে উঠল কালের বীণায়,প্রসারিত হল আগামী জন্মজন্মান্তরে।সেই মুহূর্তে আমার আমিতোমার নিবিড় অনুভবের মধ্যেপেল নিঃসীমতা।তোমার কম্পিত কণ্ঠের বাণীটুকুতেসার্থক হয়েছে আমার প্রাণের সাধনা,সে পেয়েছে অমৃত।তোমার সংসারে অসংখ্য যা-কিছু আছেতার সবচেয়ে অত্যন্ত ক’রে আছি আমি,অত্যন্ত বেঁচে।এই নিমেষটুকুর বাইরে আর যা-কিছুসে গৌণ।এর বাইরে আছে মরণ,একদিন রূপের আলো-জ্বালা রঙ্গমঞ্চ থেকেসরে যাব নেপথ্যে।প্রত্যক্ষ সুখদুঃখের জগতেমূর্তিমান অসংখ্যতার কাছেআমার স্মরণচ্ছায়া মানবে পরাভব।তোমার দ্বারের কাছে আছে যে কৃষ্ণচূড়াযার তলায় দুবেলা জল দাও আপন হাতে,সেও প্রধান হয়ে উঠে’তার ডালপালার বাইরেসরিয়ে রাখবে আমাকেবিশ্বের বিরাট অগোচরে।তা হোক,এও গৌণ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 102