কালি হাস্যে পরিহাসে গানে | kaali haasye parihaase gaane Getting your Trinity Audio player ready... কালি হাস্যে পরিহাসে গানে আলোচনেঅর্ধরাত্রি কেটে গেল বন্ধুজন-সনে;আনন্দের নিদ্রাহারা শ্রান্তি বহে লয়েফিরি আসিলাম যবে নিভৃত আলয়েদাঁড়াইনু আঁধার অঙ্গনে। শীতবায়বুলালো স্নেহের হস্ত তপ্ত ক্লান্ত গায়মুহূর্তে চঞ্চল রক্তে শান্তি আনি দিয়া।মুহূর্তেই মৌন হল স্তব্ধ হল হিয়ানির্বাণপ্রদীপ রিক্ত নাট্যশালা-সম।চাহিয়া দেখিনু ঊর্ধ্বপানে; চিত্ত মমমুহূর্তেই পার হয়ে অসীম রজনীদাঁড়ালো নক্ষত্রলোকে। হেরিনু তখনি–খেলিতেছিলাম মোরা অকুণ্ঠিতমনেতব স্তব্ধ প্রাসাদের অনন্ত প্রাঙ্গণে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 98