রবীন্দ্রনাথ ঠাকুর

কার হাতে এই মালা তোমার পাঠালে | kar hate ei mala tomar pathale

   কার হাতে এই মালা তোমার পাঠালে

     আজ            ফাগুন-দিনের সকালে।

            তার    বর্ণে তোমার নামের রেখা,

                     গন্ধে তোমার ছন্দ লেখা,

                        সেই মালাটি বেঁধেছি মোর কপালে

                               আজ     ফাগুন-দিনের সকালে।

 

            গানটি   তোমার চলে এল আকাশে

    আজ                ফাগুন-দিনের বাতাসে।

    ওগো             আমার নামটি তোমার সুরে

                     কেমন করে দিলে জুড়ে

                     লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে,

                               আজ       ফাগুন-দিনের সকালে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

1 month ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

1 month ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

1 month ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

1 month ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

1 month ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

1 month ago