ARTPOET.IN

কাণ্ডারী গো যদি এবার | kandari go jodi ebar

Getting your Trinity Audio player ready...

কাণ্ডারী গো,যদি এবার

              পৌঁছে থাক কূলে

হাল ছেড়ে দাও, এখন আমার    

              হাত ধরে লও তুলে।

      ক্ষণেক তোমার বনের ঘাসে

      বসাও আমায় তোমার পাশে,

      রাত্রি আমার কেটে গেছে

              ঢেউয়ের দোলায় দুলে।

কাণ্ডারী গো, ঘর যদি মোর

               না থাকে আর দূরে,

ওই যদি মোর ঘরের বাঁশি

               বাজে ভোরের সুরে,

      শেষ বাজিয়ে দাও গো চিতে

      অশ্রুজলের রাগিণীতে

      পথের বাঁশিখানি তোমার

               পথতরুর মূলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top