কল্পনার সাথি | kolponar sathi Getting your Trinity Audio player ready... যখন কুসুমবনে ফির একাকিনী,ধরায় লুটায়ে পড়ে পূর্ণিমাযামিনী,দক্ষিণবাতাসে আর তটিনীর গানেশোন যবে আপনার প্রাণের কাহিনী–যখন শিউলি ফুলে কোলখানি ভরি,দুটি পা ছড়ায়ে দিয়ে আনত-বয়ানেফুলের মতন দুটি অঙ্গুলিতে ধরিমালা গাঁথ ভোরবেলা গুন গুন তানে–মধ্যাহ্নে একেলা যবে বাতয়নে বসে,নয়নে মিলাতে চায় সুদূর আকাশ,কখন আঁচলখানি পড়ে যায় খসে,কখন হৃদয় হতে উঠে দীর্ঘশ্বাস,কখন অশ্রুটি কাঁপে নয়নের পাতে–তখন আমি কি সখী, থাকি তব সাথে॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 30