ARTPOET.IN

কখন ঘুমিয়েছিনু | kokhon ghumiyechhinu

Getting your Trinity Audio player ready...

কখন ঘুমিয়েছিনু,

জেগে উঠে দেখিলাম–

কমলালেবুর ঝুড়ি

পায়ের কাছেতে

কে গিয়েছে রেখে।

কল্পনায় ডানা মেলে

অনুমান ঘুরে ঘুরে ফিরে

একে একে নানা স্নিগ্ধ নামে।

স্পষ্ট জানি না’ই জানি,

এক অজানারে লয়ে

নানা নাম মিলিল আসিয়া

নানা দিক হতে।

এক নামে সব নাম সত্য হয়ে উঠি

দানের ঘটায়ে দিল

পূর্ণ সার্থকতা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top