ওদের সাথে মেলাও, যারা | oder sathe melao jara Getting your Trinity Audio player ready... ওদের সাথে মেলাও, যারা চরায় তোমার ধেনুতোমার নামে বাজায় যারা বেণু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে কেন আমি কিসের লোভে এনু। কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা তৃণের অঙ্গুলি। প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে, পাখির মুখে এই যে খবর পেনু।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 95