এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের | e jonmer sathe logno swponer Getting your Trinity Audio player ready... এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবেছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখেঅজ্ঞাত সুদীর্ঘ পথ অতিদূর নিঃসঙ্গের দেশেনিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা-একাডাক দিল একাকীরে প্রলয়তোরণচূড়া হতে।অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিঃশব্দতামাঝেমেলিনু নয়ন; জানিলাম একাকীর নাই ভয়,ভয় জনতার মাঝে; একাকীর কোনো লজ্জা নাই,লজ্জা শুধু যেথা-সেথা যার-তার চক্ষুর ইঙ্গিতে।বিশ্বসৃষ্টিকর্তা একা, সৃষ্টিকাজে আমার আহ্বানবিরাট নেপথ্যলোকে তাঁর আসনের ছায়াতলে।পুরাতন আপনার ধ্বংসোন্মুখ মলিন জীর্ণতাফেলিয়া পশ্চাতে, রিক্তহস্তে মোরে বিরচিতে হবেনূতন জীবনচ্ছবি শূন্য দিগন্তের ভূমিকায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 132