এসো, বসন্ত, এসো আজ তুমি

আমারও দুয়ারে এসো।

ফুল তোলা নাই, ভাঙা আয়োজন,

নিবে গেছে দীপ, শূন্য আসন,

আমার ঘরের শ্রীহীন মলিন

দীনতা দেখিয়া হেসো।

তবু, বসন্ত, তবু আজ তুমি

আমারও দুয়ারে এসো।

আজিকে আমার সব বাতায়ন

রয়েছে, রয়েছে খোলা।

বাধাহীন দিন পড়ে আছে আজ,

নাই কোনো আশা, নাই কোনো কাজ,

আপনা-আপনি দক্ষিণবায়ে

দুলিছে চিত্তদোলা,

শূন্য ঘরে সব বাতায়ন

আজিকে রয়েছে খোলা।

কত দিবসের হাসি ও কান্না

হেথা হয়ে গেছে সারা।

ছাড়া পাক তারা তোমার আকাশে,

নিশ্বাস পাক তোমার বাতাসে,

নব নব রূপে লভুক জন্ম

বকুলে চাঁপায় তারা।

গত দিবসের হাসি ও কান্না

যত হয়ে গেছে সারা।

আমার বক্ষে বেদনার মাঝে

করো তব উৎসব।

আনো তব হাসি, আনো তব বাঁশি,

ফুলপল্লব আনো রাশি রাশি,

ফিরিয়া ফিরিয়া গান গেয়ে যাক

যত পাখি আছে সব।

বেদনা আমার ধ্বনিত করিয়া

করো তব উৎসব।

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

দ্যুলোকে ভূলোকে বাঁধি এক দল

তোমরা করিবে যবে কোলাহল,

হাসিতে হাসিতে মরণের দ্বারে

বারে বারে দিবে নাড়া

সেই কলরবে অন্তর-মাঝে

পাব, পাব আমি সাড়া।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

13 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

14 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

14 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

7 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

7 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

7 days ago