ARTPOET.IN

এসেছে প্রথম যুগে | esechhe prothom juge

Getting your Trinity Audio player ready...

 এসেছে প্রথম যুগে

          প্রকাণ্ড প্রচণ্ড মাংসস্তূপ

     পঙ্কিল ধরণীপৃষ্ঠে।

          প্রাণের সে সন্দিগ্ধ স্বরূপ

     সৃষ্টির তিমির রাত্রে।

          ক্ষুদ্রতনু মানুষ তাহার

     মনের আনিল দীপ্তি।

          সংশয় ঘুচিল বিধাতার!

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top