ARTPOET.IN

এসেছিলে জীবনের আনন্দ-দূতিকা | esechhile jiboner anando dyutika

Getting your Trinity Audio player ready...

যূথিকা,

এসেছিলে জীবনের আনন্দ-দূতিকা

সহসা তোমারে যবে করিল হরণ

নির্মম মরণ

পারে নি করিতে তবু চুরি

তরুণ প্রাণের তব করুণ মাধুরী,

আজো রেখে গেছে তার চরম সৌরভ

চিত্তলোকে স্মৃতির গৌরব।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top