এতটুকু আঁধার যদি | etotuku adhar jodi Getting your Trinity Audio player ready... এতটুকু আঁধার যদি লুকিয়ে রাখিস বুকের ‘পরেআকাশ-ভরা সূর্যতারা মিথ্যা হবে তোদের তরে।শিশির-ধোওয়া এই বাতাসেহাত বুলালো ঘাসে ঘাসে,ব্যর্থ হবে কেবল যে সে তোদের ছোটো কোণের ঘরে।মুগ্ধ ওরে, স্বপ্নঘোরে যদি প্রাণের আসনকোণেধুলায়-গড়া দেবতারে লুকিয়ে রাখিস আপন-মনে–চিরদিনের প্রভু তবেতোদের প্রাণে বিফল হবে,বাইরে সে যে দাঁড়িয়ে রবে কত-না যুগযুগান্তরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 118