এখানে তো বাঁধা পথের | ekhane to badha pother Getting your Trinity Audio player ready... এখানে তো বাঁধা পথের অন্ত না পাই,চলতে গেলে পথ ভুলি যে কেবলি তাই।তোমার জলে, তোমার স্থলে,তোমার সুনীল আকাশতলে, কোনোখানে কোনো পথের চিহ্নটি নাই।পথের খবর পাখির পাখায় লুকিয়ে থাকে।তারার আগুন পথের দিশা আপনি রাখে।ছয় ঋতু ছয় রঙিন রথেযায় আসে যে বিনা পথে, নিজেরে সেই অচিন-পথের খবর শুধাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 134