ARTPOET.IN

এক হাতে ওর কৃপাণ আছে | ek hate or kripan achhe

Getting your Trinity Audio player ready...

এক হাতে ওর কৃপাণ আছে

        আর  এক হাতে হার।

     ও যে    ভেঙেছে তোর দ্বার।

  আসে নি ও ভিক্ষা নিতে,

  লড়াই করে নেবে জিতে

        পরানটি তোমার।

     ও যে    ভেঙেছে তোর দ্বার।

মরণেরি পথ দিয়ে ওই

আসছে জীবন-মাঝে,

   ও যে আসছে বীরের সাজে।

আধেক নিয়ে ফিরবে না রে,

যা আছে সব একেবারে

করবে অধিকার।

   ও যে    ভেঙেছে তোর দ্বার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top