একুশে আইন | Ekushe Ain Getting your Trinity Audio player ready... শিবঠাকুরের আপন দেশে,আইন কানুন সর্বনেশে!কেউ যদি যায় পিছলে প’ড়ে,প্যায়দা এসে পাক্ড়ে ধরে,কাজির কাছে হয় বিচার- একুশ টাকা দন্ড তার।।সেথায় সন্ধে ছটার আগেহাঁচতে হলে টিকিট লাগেহাঁচলে পরে বিন্ টিকিটেদম্দমাদম্ লাগায় পিঠে,কোটাল এসে নস্যি ঝাড়ে- একুশ দফা হাচিয়ে মারে।।কারুর যদি দাতটি নড়ে,চার্টি টাকা মাশুল ধরে ,কারুর যদি গোঁফ গজায়,একশো আনা ট্যাক্সো চায়-খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় একুশ বার।।চলতে গিয়ে কেউ যদি চায়এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,রাজার কাছে খবর ছোটে,পল্টনেরা লাফিয়ে ওঠে,দুপুরে রোদে ঘামিয়ে তায়- একুশ হাতা জল গেলায়।।যে সব লোকে পদ্য লেখে,তাদের ধরে খাঁচায় রেখে,কানের কাছে নানান্ সুরেনামতা শোনায় একশো উড়ে,সামনে রেখে মুদীর খাতা- হিসেব কষায় একুশ পাতা।।হঠাৎ সেথায় রাত দুপুরেনাক ডাকালে ঘুমের ঘোরে,অম্নি তেড়ে মাথায় ঘষে,গোবর গুলে বেলের কষে,একুশটি পাক ঘুরিয়ে তাকে- একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে।।-সুকুমার রায় Post Views: 146