একদা পরমমূল্য জন্মক্ষণ | ekoda porommulyo jonmokkhon Getting your Trinity Audio player ready... একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়আগন্তুক। রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছসূর্ষনক্ষত্রের সাথে। দূর আকাশের ছায়াপথেযে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটেসে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণসখ্যডোরে দ্যুলোকের সাথে; দূর যুগান্তর হতেমহাকালযাত্রী মহাবাণী পুণ্যমুহূর্তেরে তবশুভক্ষণে দিয়েছে সম্মান; তোমার সম্মুখদিকেআত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে,সেথা তুমি একা যাত্রী, অফুরন্ত এ মহাবিস্ময়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 128