একটি মাত্র | ekti matro Getting your Trinity Audio player ready... গিরিনদী বালির মধ্যে যাচ্ছে বেঁকে বেঁকে,একটি ধারে স্বচ্ছ ধারায় শীর্ণ রেখা এঁকে।মরু-পাহাড়-দেশেশুষ্ক বনের শেষেফিরেছিলেম দুই প্রহরে দগ্ধ চরণতল। বনের মধ্যে পেয়েছিলেম একটি আঙুর ফল। রৌদ্র তখন মাথার ‘পরে পায়ের তলায় মাটিজলের তরে কেঁদে মরে তৃষায় ফাটি ফাটি।পাছে ক্ষুধার ভরেতুলি মুখের ‘পরেআকুল ঘ্রাণে নিই নি তাহার শীতল পরিমল। রেখেছিলেম লুকিয়ে আমার একটি আঙুর ফল। বেলা যখন পড়ে এল, রৌদ্র হল রাঙা,নিশ্বাসিয়া উঠল হু হু ধূ ধূ বালুর ডাঙা–থাকতে দিনের আলোঘরে ফেরাই ভালো,তখন খুলে দেখনু চেয়ে চক্ষে লয়ে জল মুঠির মাঝে শুকিয়ে আছে একটি আঙুর ফল।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 114