এই শরৎ-আলোর কমল-বনে | ei shorot alok kamal bone Getting your Trinity Audio player ready... এই শরৎ-আলোর কমল-বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে। তারি সোনার কাঁকন বাজে আজি প্রভাত-কিরণমাঝে, হাওয়াতে কাঁপে আঁচলখানি, ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে। আকুল কেশের পরিমলে শিউলি-বনের উদাস বায়ু পড়ে থাকে তরুর তলে। হৃদয়মাঝে হৃদয় দুলায়, বাহিরে সে ভুবন ভুলায়, আজি সে তার চোখের চাওয়া। ছড়িয়ে দিল নীল গগনে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 139