এই পশ্চিমের কোণে রক্তরাগরেখা | ei poshchimer kone roktoragrekha Getting your Trinity Audio player ready... এই পশ্চিমের কোণে রক্তরাগরেখানহে কভু সৌম্যরশ্মি অরুণের লেখাতব নব প্রভাতের। এ শুধু দারুণসন্ধ্যার প্রলয়দীপ্তি। চিতার আগুনপশ্চিমসমুদ্রতটে করিছে উদ্গারবিস্ফুলিঙ্গ, স্বার্থদীপ্ত লুব্ধ সভ্যতারমশাল হইতে লয়ে শেষ অগ্নিকণা।এই শ্মশানের মাঝে শক্তির সাধনাতব আরাধনা নহে হে বিশ্বপালক।তোমার নিখিলপ্লাবী আনন্দ-আলোকহয়তো লুকায়ে আছে পূর্বসিন্ধুতীরেবহু ধৈর্যে নম্র স্তব্ধ দুঃখের তিমিরেসর্বরিক্ত অশ্রুসিক্ত দৈন্যের দীক্ষায়দীর্ঘকাল, ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 136