এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণে | ei tirtho debotar dhoronir mondir Getting your Trinity Audio player ready... এই তীর্থ-দেবতার ধরণীর মন্দির-প্রাঙ্গণেযে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নেসায়াহ্নের শেষ আয়োজন; যে পূর্ণ প্রণামখানিমোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণীজ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ-মুখেসে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখেহে মোর অতিথি যত। তোমরা এসেছ এ জীবনেকেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ-বরিষনে;কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখাএনেছিলে মোর ঘরে; দ্বার খুলে দুরন্ত ঝটিকাবার বার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলেদেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে।আমার দেবতা নিল তোমাদের সকলের নাম;রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 141