বিজ্ঞানাচার্য শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু

                                           করকমলেষু

 

বন্ধু, এ যে আমার লজ্জাবতী লতা

      কী পেয়েছে আকাশ হতে

      কী এসেছে বায়ুর স্রোতে

      পাতার ভাঁজে লুকিয়ে আছে

             সে যে প্রাণের কথা।

      যত্নভরে খুঁজে খুঁজে

      তোমায় নিতে হবে বুঝে,

      ভেঙে দিতে হবে যে তার

             নীরব ব্যাকুলতা।

      আমার       লজ্জাবতী লতা।

 

বন্ধু, সন্ধ্যা এল, স্বপনভরা

             পবন এরে চুমে।

      ডালগুলি সব পাতা নিয়ে

             জড়িয়ে এল ঘুমে।

  ফুলগুলি সব নীল নয়ানে

      চুপিচুপি আকাশপানে

      তারার দিকে চেয়ে চেয়ে

             কোন্‌ ধেয়ানে রতা।

      আমার       লজ্জাবতী লতা।

 

বন্ধু, আনো তোমার তড়িৎ-পরশ,

             হরষ দিয়ে দাও,

      করুণ চক্ষু মেলে ইহার

             মর্মপানে চাও।

      সারা দিনের গন্ধগীতি

      সারা দিনের আলোর স্মৃতি

      নিয়ে এ যে হৃদয়ভারে

             ধরায় অবনতা–

      আমার       লজ্জাবতী লতা।

 

বন্ধু,  তুমি জান ক্ষুদ্র যাহা

ক্ষুদ্র তাহা নয়,

      সত্য যেথা কিছু আছে

      বিশ্ব সেথা রয়

      এই-যে মুদে আছে লাজে

      পড়বে তুমি এরি মাঝে–

      জীবনমৃত্যু রৌদ্রছায়া

             ঝটিকার বারতা।

      আমার       লজ্জাবতী লতা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago