নিভৃত এ চিত্তমাঝে             নিমেষে নিমেষে বাজে

                  জগতের তরঙ্গ-আঘাত,

       ধ্বনিত হৃদয়ে তাই             মুহূর্ত বিরাম নাই

                  নিদ্রাহীন সারা দিন রাত।

       সুখ দুঃখ গীতস্বর             ফুটিতেছে নিরন্তর–

                  ধ্বনি শুধু, সাথে নাই ভাষা।

       বিচিত্র সে কলরোলে             ব্যাকুল করিয়া তোলে

                  জাগাইয়া বিচিত্র দুরাশা।

       এ চিরজীবন তাই             আর কিছু কাজ নাই

                  রচি শুধু অসীমের সীমা।

       আশা দিয়ে, ভাষা দিয়ে,       তাহে ভালোবাসা দিয়ে

                 গড়ে    তুলি মানসী-প্রতিমা।

       বাহিরে পাঠায় বিশ্ব                কত গন্ধ গান দৃশ্য

                  সঙ্গীহারা সৌন্দর্যের বেশে,

       বিরহী সে ঘুরে ঘুরে             ব্যথাভরা কত সুরে

                  কাঁদে হৃদয়ের দ্বারে এসে।

       সেই মোহমন্ত্র-গানে             কবির গভীর প্রাণে

                  জেগে ওঠে বিরহী ভাবনা,

       ছাড়ি অন্তঃপুরবাসে             সলজ্জ চরণে আসে

                  মূর্তিমতী মর্মের কামনা।

       অন্তরে বাহিরে সেই             ব্যাকুলিত মিলনেই

                  কবির একান্ত সুখোচ্ছ্বাস।

সেই   আনন্দমুহূর্তগুলি                তব করে দিনু তুলি

                 সর্বশ্রেষ্ঠ প্রাণের প্রকাশ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago