ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি
              ইলিশ মাছের ডিম|
       ইলশে গুঁড়ি          ইলশে গুঁড়ি
              দিনের বেলায় হিম|
           কেয়াফুলে ঘুণ লেগেছে,
        পড়তে পরাগ মিলিয়ে গেছে,
       মেঘের সীমায় রোদ হেসেছে
             আলতা-পাটি শিম্|
     ইলশে গুঁড়ি          হিমের কুঁড়ি,
             রোদ্দুরে রিম্ ঝিম্|
হালকা হাওয়ায়          মেঘের ছাওয়ায়
             ইলশে গুঁড়ির নাচ, –
    ইলশে গুঁড়ির          নাচন্ দেখে
            নাচছে ইলিশ মাছ|
     কেউ বা নাচে জলের তলায়
  ল্যাজ তুলে কেউ ডিগবাজি খায়,
    নদীতে ভাই জাল নিয়ে আয়,
           পুকুরে ছিপ গাছ|
     উলসে ওঠে মনটা, দেখে
           ইলশে গুঁড়ির নাচ|

 

  ইলশে গুঁড়ি          পরীর ঘুড়ি
           কোথায় চলেছে,
ঝমরো চুলে          ইলশে গুঁড়ি
           মুক্তো ফলেছে!
      ধানেক বনে চিংড়িগুলো
    লাফিয়ে ওঠে বাড়িয়ে নুলো;
    ব্যাঙ ডাকে ওই গলা ফুলো,
           আকাশ গলেছে,
বাঁশের পাতায়          ঝিমোয় ঝিঁঝিঁ,
            বাদল চলেছে|

 

মেঘায় মেঘায়          সূর্য্যি ডোবে
          জড়িয়ে মেঘের জাল,
ঢাকলো মেঘের          খুঞ্চে-পোষে
          তাল-পাটালীর থাল|
       লিখছে যারা তালপাতাতে
      খাগের কলম বাগিয়ে হাতে
     তাল বড়া দাও তাদের পাতে
           টাটকা ভাজা চাল;
পাতার বাঁশী          তৈরী করে’
          দিও তাদের কাল|

 

  খেজু পাতায়          সবুজ টিয়ে
           গড়তে পারে কে?
তালের পাতার          কানাই ভেঁপু
           না হয় তাদের দে|
     ইলশে গুঁড়ি – জলের ফাঁকি
      ঝরছে কত বলব তা কী?
      ভিজতে এল বাবুই পাখী
          বাইরে ঘর থেকে; –
পড়তে পাখায়          লুকালো জল
        ভিজলো নাকো সে|

 

  ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি!
          পরীর কানের দুল,
  ইলশে গুঁড়ি!          ইলশে গুঁড়ি!
          ঝরো কদম ফুল|
      ইলশে গুঁড়ির খুনসুড়িতে
     ঝাড়ছে পাখা – টুনটুনিতে
    নেবুফুলের          কুঞ্জটিতে
         দুলছে দোদুল দুল্;
ইলশে গুঁড়ি           মেঘের খেয়াল
         ঘুম-বাগানের ফুল|

-সত্যেন্দ্রনাথ দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago